সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫২ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে খেজুরের দাম বাড়ার আশঙ্কা

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে নেতারা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে নেতারা। ছবি : সংগৃহীত

রমজানে খেজুরের মূল্য বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। কেজি প্রতি ৯০ থেকে ২০০ টাকা বাড়তে পারে খেজুরের দাম।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানান সংগঠনটির নেতারা। তারা বলেন, শুল্ক বৃদ্ধি ও সরবরাহ ঘাটতি দাম বাড়ার কারণ হতে পারে।

সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, যেখানে আগে শুল্ক ছিল প্রতি কেজিতে ৫ টাকা ৪৫ পয়সা থেকে ২১ টাকা ৮৪ পয়সা, সেখানে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত শুল্ক দিতে হচ্ছে প্রতি কেজিতে ৬৫ টাকা থেকে ১৮০ টাকা। ৭ ফেব্রুয়ারি ১০ শতাংশ শুল্ক কমানো হলেও প্রতি কেজিতে শুল্ক থাকছে ৫৪ টাকা থেকে ১৪৬ টাকা।

তিনি বলেন, রোজায় যে খেজুর খুচরা বাজারে প্রতি কেজি ৯০ থেকে ১১০ টাকা ছিল তা এবার ২০০ টাকা হবে। যে হিমায়িত খেজুরের দাম গতবার ২০০ টাকা ছিল তা এবার ৪০০ টাকা হতে পারে।

তিনি আরও বলেন, গত জানুয়ারি মাসে মন্ত্রিসভার বৈঠকে শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু অর্থ মন্ত্রণালয়, কাস্টমসের প্রজ্ঞাপনে খেজুর আমদানিতে আমদানি শুল্ক বর্ধিত ২৫ শতাংশ থেকে ১০ শতাংশ কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। যা খেজুরের বিগত সময়ে বর্ধিত শুল্কায়ন মূল্য থেকে অতি সামান্য পরিমাণে কমানো হয়েছে।

ব্যবসায়ীরা চাইলেই দ্রব্যমূল্যে স্বাভাবিক রাখা সম্ভব না জানিয়ে সংগঠনের সভাপতি বলেন, সবার কাজ করতে হবে। এমন কিছু কিছু সিদ্ধান্ত হয় যার কারণে চাইলেও দাম ঠিক রাখা যায় না। পরে সবাই দোষ দেয় ব্যবসায়ীদের।

আসন্ন রমজানে ৫০ থেকে ৬০ হাজার টন খেজুরের চাহিদা আছে জানিয়ে তিনি বলেন, কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ডের উদ্দেশে বলব খেজুরকে বিলাসী পণ্য হিসেবে দেখবেন না। এটা একটা সুন্নতি খাবার। এর ওপর শুল্ক কমানো হোক এটাই আমাদের দাবি, যাতে দেশের সব মানুষ রমজানে কম দামে খেজুর খেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১০

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১১

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১২

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৩

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৪

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

১৬

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

১৭

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

১৮

চকরিয়ায় বন্যার পানিতে দুজনের মৃত্যু, ২৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

১৯

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে বাসিন্দারা

২০
X