লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষের বিনিময়ে আসামিকে ছেড়ে দিলেন এএসআই

লোহাগড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেন। ছবি : সংগৃহীত
লোহাগড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেন। ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়া থানায় নাশকতা মামলার এক আসামিকে ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) রাত ৮টায় লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী ইয়াজুর রহমান বাবুর দায়ের করা নাশকতার মামলার আসামি মো. জিল্লুর রহমানকে গত ৫ জুলাই রাতে ৪০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে লোহাগড়া থানার এএসআই ইলিয়াসের বিরুদ্ধে। পরে ৬ জুলাই মামলার বাদী বাবু সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে লেখালেখি করলে ভাইরাল হয়ে যায়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, ঘুষ লেনদেনের অভিযোগ ছাড়াও অভিযুক্ত এএসআই ইলিয়াসের বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ ছিল। তিনি বিভিন্ন সময়ে পুলিশ ভেরিফিকেশনের নামে ১০ হাজার টাকা ঘুষ নিতেন। এসব অভিযোগ প্রশাসনের নজরে আসায় তাকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশের বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি খুবই স্পর্শকাতর এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তির সঙ্গে সংশ্লিষ্ট। এমন ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।

মামলার বাদী কাজী ইয়াজুর রহমান বাবু বলেন, দ্রুত তদন্ত করে অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হোক। পুলিশের মধ্যে থাকা এসব দুর্নীতিবাজের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তাধীন ছিল। প্রাথমিক সত্যতা মেলায় এএসআই ইলিয়াস হোসেনকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X