কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে মাদক পাচারের অপরাধে ৬০০ জনের মৃত্যুদণ্ড, বেশিরভাগই বিদেশি

সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত

সৌদি আরব গত এক দশকে মাদক মামলায় অন্তত ৬০০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে, যাদের তিন-চতুর্থাংশই বিদেশি নাগরিক। এমনই তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান, ইয়েমেন, সিরিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া ও মিশরের নাগরিকরা এসব শাস্তির শিকার হয়েছেন। অনেকেই প্রতারণার ফাঁদে পড়ে, সামান্য অর্থের লোভে, মাদকের সঙ্গে যুক্ত হন এবং পরে ভয়াবহ পরিণতির মুখে পড়েন।

২০২১ ও ২০২২ সালে মৃত্যুদণ্ড কার্যকর সাময়িকভাবে স্থগিত থাকলেও ২০২৪ সালে তা আবার বেড়ে যায়। ওই বছর ১২২ জন এবং চলতি বছর (জুন পর্যন্ত) ১১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

অ্যামনেস্টি অভিযোগ করেছে, অনেক মামলাই ছিল যথাযথ আইনি সহায়তা ও ন্যায্য বিচারবিচার প্রক্রিয়া ছাড়া। অনেকে আদালতে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করেছেন। কেউ কেউ মৃত্যুদণ্ড কার্যকরের আগের দিন জানতে পারেন, পরদিনই ফাঁসি।

অ্যামনেস্টি মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ডানা আহমেদ বলেন, ‘এটি একটি ভয়ংকর মানবিক সংকট। এসব অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া অনৈতিক এবং বৈশ্বিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থি।’

সৌদি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X