কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৪ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশেও সরকারিভাবে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির ইংরেজি দৈনিক ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে নয়াদিল্লি।

বাংলাদেশ ছাড়াও অন্য যেসব দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সেসব দেশ হলো- নেপাল, ভুটান, বাহরাইন এবং মরিশাস।

সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পেঁয়াজ রপ্তানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও, দ্বিপক্ষীয় উদ্দেশে সীমিত পরিসরে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে, কী পরিমাণ রপ্তানি করা হবে তা নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এর আগে, পবিত্র রমজান মাসে দেশের বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দিষ্ট পরিমাণে পেঁয়াজ ও চিনি রপ্তানি করতে ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় বাংলাদেশ সরকার।

প্রসঙ্গত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত ২০২৩ সালের ৮ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। পরে এই নিষেধাজ্ঞা চলতি বছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়। কারণ, অভ্যন্তরীণ বাজারে ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণ ও নির্বাচনের আগে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চেয়েছিল দেশটি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

১০

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১১

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১২

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৩

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৪

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৫

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৬

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৭

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৮

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৯

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

২০
X