কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৯:৫১ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশের গড় খেলাপি ৩০ শতাংশের বেশি’

সোমবার সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে বিকাশ অ্যাপে সিটি ব্যাংকের পে-লেটার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
সোমবার সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে বিকাশ অ্যাপে সিটি ব্যাংকের পে-লেটার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

দেশের বড় ঋণগুলোতে বরাবরের মতোই খেলাপি ঋণের হার বেশি। এসব ঋণের খেলাপি ১০ থেকে ২০ শতাংশ। আর পুনঃতপশিল হিসাব করলে দেশের মোট খেলাপি বা মন্দ ঋণ ৩০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরিফিন।

সোমবার (১ এপ্রিল) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে বিকাশ অ্যাপে সিটি ব্যাংকের পে-লেটার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাশরুর আরিফিন বলেন, ক্ষুদ্র ঋণের চেয়ে বড় ঋণগুলোতে দেশে খেলাপি বেশি হয়। এজন্য সিটি ব্যাংক বরাবরের মতোই ক্ষুদ্র ঋণে বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা ইতোমধ্যে বিকাশের মাধ্যমে ক্ষুদ্র ঋণ বিতরণের কাজ করে যাচ্ছি। এর মাধ্যমে ইতোমধ্যে ৭৪২ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এতে খেলাপি ঋণের হার মাত্র শূন্য দশমিক ৭ শতাংশ।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, 'ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষের জন্য ব্যাংকের ঋণ সহজলভ্য করেছে বিকাশ। এই জনগোষ্ঠীর নানারকম জরুরি কেনাকাটার প্রয়োজনকে বিবেচনায় রেখে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে, যা ক্যাশবিহীন লেনদেনের ইকোসিস্টেম তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। যেমন-একজন কৃষক আজ সার কিনতে এসে অর্থাভাবে জরুরি কাঁচামালের জন্য তার কৃষিকাজ বন্ধ রাখবেন না। এই সেবার ফলে তিনি কাঁচামাল হাতে পাবেন, যা তার উৎপাদনশীলতা অটুট রাখবে। পে-লেটার সেবা গ্রাহক এবং মার্চেন্টকে ডিজিটাল পেমেন্টে আরও উদ্বুদ্ধ করবে এবং অভ্যস্ততা বাড়াবে।

জরুরি প্রয়োজনে কেনাকাটাকে আরও সহজ করে দিতে প্রথমবারের মত ডিজিটাল ক্ষুদ্র ঋণের আওতায় ‘পে-লেটার’ নামের বিশেষ জামানতবিহীন ক্ষুদ্র ঋণ সেবা যৌথভাবে চালু করল সিটি ব্যাংক ও বিকাশ। অ্যাকাউন্টে টাকা না থাকলেও গ্রাহক এখন প্রয়োজনীয় পণ্য কিনে বিকাশ অ্যাপ থেকেই সিটি ব্যাংকের এই বিশেষ ঋণ নিয়ে সরাসরি মূল্য পরিশোধ করতে পারবেন। সাত দিনের মধ্যে এই অর্থ পরিশোধ করলে গ্রাহককে কোনো ইন্টারেস্ট দিতে হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১০

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১১

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১২

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৩

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৪

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৫

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৬

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৭

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৮

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৯

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

২০
X