রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ নেতাকর্মী

ধানের শীষ প্রার্থী দীপেন দেওয়ানের হাতে ফুল দিয়ে জামায়াতের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে  বিএনপিতে যোগদান করছেন। ছবি : কালবেলা
ধানের শীষ প্রার্থী দীপেন দেওয়ানের হাতে ফুল দিয়ে জামায়াতের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করছেন। ছবি : কালবেলা

রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩০ নেতাকর্মী।

শুক্রবার (৩০ জানুয়ারি) শহরের পাবলিক হেলথ এলাকায় বিএনপির একটি উঠান বৈঠকের পর তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

জামায়াতে ইসলামীর ৮ নম্বর ওয়ার্ড ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মো. আজিজুল হক ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপির ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের হাতে ফুল দিয়ে যোগদান করেন।

যোগদানকারী নেতারা জানিয়েছেন, কোনো লোভ বা স্বার্থের কারণে নয়, বিএনপির রাজনীতি ও আদর্শের প্রতি আকর্ষণ থেকেই তারা দলবদল করেছেন।

মো. আজিজুল হক বলেন, আগে আমরা জামায়াতে ইসলামীর রাজনীতিতে ছিলাম। এখন বিএনপির রাজনীতি আমাদের কাছে ভালো লাগছে। আজ থেকে আমরা তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে কাজ করব।

ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, সবাই সবার আগে মন দিয়ে দলের জন্য কাজ করবে। আমাদের রাজনীতি দেশ ও মানুষের জন্য, ধর্মভিত্তিক নয়। আমি বিশ্বাস করি, সেই আদর্শ নিয়েই আপনাদের যোগদান।

রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম ভুট্টোসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X