কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৪:৪৩ পিএম
আপডেট : ০২ মে ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় সৌদির ৮০ কোম্পানি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে বিভিন্ন খাতে ৮০টি সৌদি কোম্পানি বিনিয়োগ করতে আগ্রহী রয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে এসব কোম্পানির মাধ্যমে বাংলাদেশের উন্নয়নমূলক যাত্রায় যোগ দেবে বলে আগ্রহ প্রকাশ করেন দেশটি।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) চিফ অব স্টাফ এবং বোর্ড অফ ডিরেক্টর্সের সেক্রেটারি জেনারেল সাদ আল কোরডের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় পিআইএফ মহাসচিব উপদেষ্টাকে তার কার্যালয়ে স্বাগত জানিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। এ সময় মহাসচিব পতেঙ্গা বন্দরে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেন।

এ ছাড়াও তারা বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী ৮০টি সৌদি কোম্পানির তালিকা শেয়ার করেন। খবর বাসসের।

একই দিনে উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি আরবের সহকারী জ্বালানি মন্ত্রী ইঞ্জি. মোহাম্মদ আল ইব্রাহিমের সঙ্গেও বৈঠক করেন।

বুধবার (১ মে) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে সৌদি আরবের সহকারী জ্বালানি মন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুই দেশের মধ্যকার অংশীদারত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে সৌদি সহকারী জ্বালানি মন্ত্রী বাংলাদেশকে তাদের জ্বালানি সহযোগিতার আগ্রহের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিলম্বিত অর্থপ্রদান পদ্ধতিতে অপরিশোধিত তেল কেনার যে প্রস্তাব দেওয়া হয়েছে তা সৌদি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। বৈঠকে তারা জেভি পিএপি সার প্ল্যান্ট নিয়েও আলোচনা করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিজীবীদের জন্য এক মাসে দুই দফায় ছুটি নিয়ে সুখবর

প্রধানমন্ত্রীর কাছে সাবেক যুবদল নেতার খোলা চিঠি

সাতসকালে ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল জর্ডান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ / ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ

পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানিয়ে দেন: অভিযোগ পুলিশ সুপারের

ভুলে ‘জয় বাংলা’ বলায় দুঃখ প্রকাশ এনসিপি নেতার

ইরানের লারাক দ্বীপে নৌ-নিয়ন্ত্রণ টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে বিকট বিস্ফোরণ, শোনা গেল ফিলিস্তিন থেকে

বেলজিয়ামে তাপপ্রবাহে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু

ইসরায়েলের ওপর ইইউর কূটনৈতিক চাপ

১০

কুসংস্কারের কারণে ফাইনালে মাঠে থাকবেন না ডি মারিয়া

১১

ইরানিদের সড়কপথে ভ্রমণ এড়ানোর আহ্বান, নতুন হামলার আশঙ্কা

১২

‘বাঁচান’ লিখে ফেসবুকে পোস্ট, সন্ধান মিলছে না পল্লী চিকিৎসকের

১৩

পাউবোর ব্লক বাঁধ পানির নিচে, পানিবন্দি ৭ হাজার মানুষ

১৪

এশিয়ার এই খুদে পোকাটি উত্তর আমেরিকার কোটি কোটি গাছ ধ্বংস করেছে

১৫

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি

১৬

বিলে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৭

টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, নজরদারি ও সামরিক স্থাপনায় ব্যাপক আঘাত

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

ময়মনসিংহে ব্যবসায়ীকে কোপাল স্বেচ্ছাসেবক লীগ নেতা

২০
X