কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৪:১৯ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

১৮২ কোটি ৪০ লাখ টাকার সয়াবিন তেল কিনবে সরকার 

এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। ছবি : সংগৃহীত
এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। ছবি : সংগৃহীত

সরকার স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে। এই তেল কেনার জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (২১ মে) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

বৈঠক শেষে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান।

তিনি বলেন, সরকার ১ কোটি পরিবারকে যে সাপোর্ট দিচ্ছে তার আওতায় এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে। এর প্রতি লিটারের দাম হবে ১৫২.৪৫ টাকা। এর পূর্বমূল্য ছিল ১৫২.৯৮ টাকা। এই তেল কিনতে মোট খরচ হবে ১৮২ কোটি ৪০ লাখ টাকা।

সচিব মাহমুদুল হোসাইন খান বলেন, এর সুপারিশকৃত দরদাতা সুপার অয়েল রিফাইনারি লিমিটেড। এটা স্থানীয়ভাবে ক্রয় করা হচ্ছে এবং বাস্তবায়নকারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০টি শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব’

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

স্পেনের সঙ্গে আর্জেন্টিনার ৬-১ গোলে হারের স্মৃতি, এবার জয়ের সম্ভাবনা কার বেশি?

বিমানের ভাড়া কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: বিমান ও পর্যটকমন্ত্রী

শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত

আবু সাঈদের স্মরণসভায় অর্ধেক চেয়ার খালি কেন? —প্রশ্ন মন্ত্রীর 

হঠাৎ পদত্যাগের হিড়িক ভারতের মহাকাশ সংস্থায়

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

চট্টগ্রামজুড়ে ৩০টির বেশি রথ, হাজারো ভক্তের ঢল

১০

গাইবান্ধায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

১১

জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ 

১২

সারা দেশে রথযাত্রায় লাখো ভক্তের ঢল

১৩

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

১৪

চট্টগ্রামে দারোয়ানকে পিটিয়ে হত্যা, আটক ১

১৫

মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

১৬

মেজাজ হারিয়ে আর্জেন্টাইন ফুটবলারকে চড় মারলেন জুড বেলিংহাম!

১৭

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত বেড়ে ৪

১৮

আইইউবিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

১৯

‘আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না’

২০
X