কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

রেসের ব্যাংক হিসাব স্থগিত

রেস অ্যাসেট ম্যানেজমেন্ট ও বিএফআইইউর লোগো। ছবি : সংগৃহীত
রেস অ্যাসেট ম্যানেজমেন্ট ও বিএফআইইউর লোগো। ছবি : সংগৃহীত

দেশের শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট এবং তার অধীনে পরিচালিত ফান্ডগুলোর ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস। তিনি বলেন, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস ও তার অধীনে পরিচালিত ফান্ডগুলোর ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত চলমান। তবে তাদের ব্যাংক হিসাব কেন স্থগিত করা হলো সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়, আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে, আপনাদের প্রতিষ্ঠানে বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট এবং এর অধীনে পরিচালিত ফান্ডসমূহের সব ব্যাংক হিসাব, এফডিআর ও এমটিডিআর হিসাবসমূহের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ২৩(১)(গ) ধারার আওতায় আগামী ৩০ দিনের জন্য অর্থাৎ ১০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত স্থগিত করার নির্দেশ দেওয়া হলো।

বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্টের পরিচালিত ফান্ডগুলো হলো- এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রেস স্পেশাল অপরচুনিটিস ইউনিট ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং রেস ফাইন্যান্সিয়াল ইনক্লুসন ইউনিট ফান্ড।

বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট পিসিএলের প্রধান নির্বাহী ড. হাসান তাহের ইমামের বিরুদ্ধে অর্থপাচারসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এরই অংশ হিসেবে রেস পরিচালিত ফান্ডগুলোর অবস্থা খতিয়ে দখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। তদন্ত চলাকালীন এসব ফান্ড থেকে টাকা সরিয়ে নেওয়ার কোনো সুযোগ যেন না থাকে, সে লক্ষ্যে বিএসইসির পক্ষ থেকে রেস ও তার ফান্ডগুলোর সব ব্যাংক হিসাব স্থগিত করার জন্য বিএফআইইউকে চিঠি দেওয়া হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে বিএফআইইউ ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, মিউচুয়াল ফান্ডের অর্থ নিয়ে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউনিভার্সেল ফিন্যান্সিয়াল সলিউশনস ও অ্যালায়েন্স ক্যাপিটালের কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সব অ্যাসেট ম্যানেজারের কার্যক্রম খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

চবির সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

১০

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

১১

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

১২

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

১৩

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

১৪

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

১৫

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

১৬

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

১৭

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

১৮

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

২০
X