শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাজেটে ৭ প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান ডিএসইর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাত প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে বাজেট-পরবর্তী ডিএসইর সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারবিরোধী নয়। তবে চলমান পরিস্থিতিতে যেসব চাহিদা ছিল, সেগুলো বিবেচনা করা হয়নি। এ সময় ডিএসইর স্বতন্ত্র পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ, রুবাবা দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিএসইর চেয়ারম্যান বলেন, পুঁজিবাজার মাথায় রেখেই বাজেট প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান কর বাড়ানো হলে বাজার আরও ভেঙে পড়ত। এদিক থেকে আমি মনে করি, পুঁজিবাজারের ওপর প্রধানমন্ত্রীর সদয় বিবেচনা আছে। তবে বাজারের কল্যাণে আমরা আরও বেশি চাইব। আশা করছি, সরকার আমাদের প্রত্যাশা বিবেচনা করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিএসইর পুনর্বিবেচনার প্রস্তাবগুলো অর্থমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পরিকল্পনামন্ত্রী, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হয়েছে। ড. হাফিজ মুহাম্মদ লিখিত বক্তব্যে বলেন, সব ধরনের বন্ডের সুদ অব্যাহতির আওতায় আনা; লভ্যাংশের ওপর উৎসকর চূড়ান্ত কর হিসেবে নির্ধারণ, ট্রেকহোল্ডারদের লেনদেনের ওপর উৎসে কর শূন্য দশমিক শূন্য ৫ থেকে কমিয়ে শূন্য দশমিক শূন্য ১৫ শতাংশ; পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর হারের পার্থক্য ১০ শতাংশ; এসএমই বোর্ডের অধীনে তালিকাভুক্ত এসএমই কোম্পানির করপোরেট কর হার ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের পার্থক্য ন্যূনতম ১০ শতাংশ; পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ভ্যাট হার ১৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করার সুপারিশ করছি।

ডিএসই চেয়ারম্যান বলেন, ভারতসহ অন্যান্য উন্নত দেশের পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানির জন্য তাদের মোট শেয়ারের ১০ শতাংশ তালিকাভুক্ত করা বাধ্যতামূলক। অন্যথায় সেসব কোম্পানি সেই দেশে ব্যবসা করার অনুমতি পায় না। আমাদের দেশেও পুঁজিবাজারের উন্নয়নে এমন আইন প্রণয়ন করা এবং প্রয়োগ জরুরি।

পুঁজিবাজার প্রসঙ্গে তিনি বলেন, ডিএসই হবে প্রযুক্তিনির্ভর। ডিএসই হওয়া দরকার সম্পূর্ণ পেপারলেস। আমি অল্প কিছুদিন হলো দায়িত্ব পেয়েছি। সব কাজ শুরু করতে পারিনি, শিগগিরই করব।

পুঁজিবাজার সাধারণ মানুষের বাজার উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে মানুষ পুঁজিবাজার বিমুখ হয়ে যাচ্ছে। তবে অনেকে সুযোগের অপেক্ষায় আছেন। তৈরি হলে ফিরে আসবে। বিশ্বে পুঁজিবাজারকে অর্থনীতির প্রধান খাত হিসেবে কাজে লাগালেও দেশে বাংলাদেশ ব্যাংকনির্ভর। সেজন্য এ বাজারে সরকারের সুদৃষ্টি প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১১

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১২

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৩

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৪

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৫

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১৬

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১৭

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৮

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

১৯

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

২০
X