কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১২:৩৭ এএম
অনলাইন সংস্করণ

যে প্রতিষ্ঠানে চাকরি, সেখানেই কোটি টাকার চুরি!

গ্রেপ্তার সাত আসামি। ছবি : কালবেলা
গ্রেপ্তার সাত আসামি। ছবি : কালবেলা

রাজধানী একটি প্রতিষ্ঠান থেকে গার্মেন্টস পণ্য চুরির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় মিরপুর মডেল থানার ২নং সেকশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাতজন হলেন-মো. রায়হান হোসেন (১৯), মো. ইসাহাক (৫২), মো. জসিম উদ্দিন (২৭), মো. কামরুজ্জামান (৩৬), মো. আশিকুল আনান (৪৭), মো. ফারুক হোসেন (৪০) ও মো. নুর উদ্দিন ওরফে নুরু (৫০)।

মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন জানান, গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন মিরপুরে প্রিয়ন্তী এ্যাপারেলস নামের একটি গার্মেন্টসে দীর্ঘদিন ধরে চাকরি করেন। প্রতিষ্ঠানের মালিক শিল্পী প্রবাসে থাকায় তারা কাপড় চুরি করে বাইরে বিক্রি করেন। আর তাদের এই কাজে সহযোগিতা করেন রিকশাচালক ফারুক ও কাপড় ব্যবসায়ী নুরু। ফারুক চুরি করা কাপড় রিকশায় করে নুরুর দোকানে দিয়ে আসে। গত কয়েক বছর ধরেই তারা এই কাজ করে আসছিলেন। এভাবে তারা প্রায় দুই কোটি টাকার কাপড় চুরি করেন।

তিনি আরও জানান, সম্প্রতি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরীক্ষায় কাপড়ের ঘাটতি দেখা দিলে সিসিটিভি ফুটেজ দেখে চুরির ঘটনা উদঘাটিত হয়। পরে পুলিশের কাছে অভিযোগ করলে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষাধিক টাকা মূল্যের ২০০ কেজি নিট ফেব্রিক্স উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

১০

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

১১

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

১২

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

প্রাথমিকের শিক্ষকদের পে-স্কেল ও নতুন নীতিমালা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১৪

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

১৫

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

১৬

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৭

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৮

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

১৯

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

২০
X