সাভার (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার ফাঁসির দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিসহ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভির নেতৃত্বে বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকার কোহিনূর গেট থেকে এ মিছিল বের হয়ে শেষ হয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলের সামনে।

বিক্ষোভ মিছিল শেষে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুল আলম সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দলটির নেতারা।

বক্তব্যে নাজমুল হাসান অভি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাধারণ ছাত্রছাত্রীসহ আন্দোলনকারীদের আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আন্দোলন ঠেকাতে দেশীয় অস্ত্র সাধারণ ছাত্র-জনতার ওপর হামলা করেছে নির্বিচারে। আওয়ামী সন্ত্রাসীদের হামলা থেকে গণমাধ্যমকর্মীরাও রক্ষা পায়নি। শেখ হাসিনা সরাসরি এই গণহত্যার সঙ্গে জড়িত। আমি শেখ হাসিনা ও তার দোসরদের গণহত্যার দায়ে ফাঁসি চাই।

বক্তব্যে তিনি আরও বলেন কোনোরকম কালক্ষেপণ ছাড়াই আন্তর্জাতিক আদালতের সহযোগিতার মাধ্যমে দেশে ফিরিয়ে নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।

এ সময় ভারতের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের সতর্কতা না দিয়ে বাঁধ খুলে দিয়েছে তারা। এতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পারভেজ পাঠান, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আরিফ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোখলেসুর রহমান এবং আব্দুল মালেকসহ আরও প্রায় কয়েকশ নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X