কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলগুলোর প্রতি আমান আযমীর আহ্বান 

সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমী। ছবি : সংগৃহীত
সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমী। ছবি : সংগৃহীত

নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমী।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

দীর্ঘ আট বছর পর ‘আয়নাঘরের’ বন্দিদশা থেকে মুক্ত হন আমান আযমী।

সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা নির্বাচনের জন্য কোনো ধরনের চাপ দেবেন না। তারা যথাযথ সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন সরকারের সব উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

গুম, খুব, হত্যাসহ সব ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আমান আযমী।

বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর এ কয়দিন তিনি চিকিৎসাসেবা নিচ্ছিলেন। বর্তমানে তিনি সুস্থবোধ করছেন। এরপরই সংবাদ সম্মেলনে আসেন তিনি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতন হলে একের পর এক ফিরে আসতে থাকেন দীর্ঘ সময় ধরে নিখোঁজ ব্যক্তিরা। তাদের ভিন্ন ভিন্ন স্থানে চোখ-মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। তারা প্রত্যেকেই বলেছেন, এতদিন তাদের আয়নাঘরে আটকে রাখা হয়েছিল।

সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমী নিজ বাসায় ফেরেন ৬ আগস্ট ভোরে। তখন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে আবদুল্লাহিল আমান আযমীর ফেরার কথা জানায়।

জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী। ২০১৬ সালের ২৩ আগস্ট আবদুল্লাহিল আমান আযমী নিখোঁজ হন। তখন পরিবার দাবি করে, তাকে গুম করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১০

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১১

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১২

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৩

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৪

‘মেসি ঈশ্বরের উপহার’

১৫

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৬

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৭

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৮

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

২০
X