আকরাম হোসেন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মেরে দোকান লুট করলেন ছাত্রদল নেতা

ছাত্রদল নেতা ওবায়দুল হক সৈকত ও সিসিটিভি ক্যামেরার দৃশ্য। ছবি : কালবেলা
ছাত্রদল নেতা ওবায়দুল হক সৈকত ও সিসিটিভি ক্যামেরার দৃশ্য। ছবি : কালবেলা

রাজধানীর পান্থপথে একটি মুদি দোকানে প্রকাশ্যে এক লাখ টাকা চাঁদা চেয়েছে ছাত্রদল নেতা ওবায়দুল হক সৈকত। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মেরে দোকান লুটপাট করেন তিনি।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর পান্থপথ সিগন্যালের পাশে চাঁদপুর জেনারেল স্টোরে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনাটি রেকর্ড হয়েছে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায়। ওই ফুটেছে দেখা যায়, ৮ থেকে ১০ জন সঙ্গীসহ লাঠিসোঁটা নিয়ে দোকানে হাজির হয় সৈকত। এরপর তর্কবির্কতের একপর্যায়ে হামলা চালায় দোকানির ওপরে।

ভুক্তভোগী ব্যবসায়ী মনির হোসেন জানান, কয়েকদিন আগে সৈকত তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকিও দেয়। এরপর গত সোমবার রাতে দোকানে হামলা চালায়। তাকে এবং ভাইকে মারধর করে। দোকানে থাকা নগদ ৬০ হাজার টাকাসহ দোকানের জিনিসপত্র নিয়ে যায়। বর্তমানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে৷

সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, হামলাকারী হলেন ওবায়দুল হক সৈকত। তিনি ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব কলাবাগান থানার আহ্বায়ক।

এসব অপকর্মের বিষয়ে সৈকতের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দোকানদার মনির হোসেন নিজেকে যুবদলের সদস্য পরিচয় দিয়ে উল্টো তাদের ওপর হামলার চেষ্টা করে। চাঁদা দাবি করার বিষয়টা মিথ্যা।

সৈকতের এমন কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন জানান, এই ঘটনাটি শুনেছি। তার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১০

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১১

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৩

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৪

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৫

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৬

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৭

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৮

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৯

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

২০
X