কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৫:৩৬ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান সুজনের

শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সুজনের মানববন্ধন। ছবি : সংগৃহীত
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সুজনের মানববন্ধন। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বলেছে, দেশে সুষ্ঠু নির্বাচন করতে দলগুলোর কাউকে না কাউকে ছাড় দিতে হবে। এ জন্য রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে হবে।

শনিবার (৫ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলা হয়।

এ সময় সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান রাজনৈতিক সমস্যা সমাধানে কাউকে না কাউকে ছাড় দিতে হবে। সমস্যা ভোটাধিকার। দেশের মানুষ বহুদিন থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত।

তিনি বলেন, প্রয়োজনে সংলাপে বসতে হবে। এর পর দেখতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য কী করতে হবে। নির্বাচন প্রক্রিয়া সঠিক হতে হবে। নির্বাচন কমিশন, সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের নিরপেক্ষতা অপরিহার্য।

বিদেশিদের হস্তক্ষেপ প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, গণতন্ত্র, মানবাধিকার ভোটাধিকার এগুলো কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় নয়। আন্তর্জাতিক আইনে, সর্বজনীন মানবাধিকার সনদসহ অনেকগুলো সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছে। বাংলাদেশ এগুলো রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তাই যে কোনো রাষ্ট্রই বাংলাদেশকে দায়বদ্ধ করতে পারে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিরাজমান রাজনৈতিক বাস্তবতা অংশগ্রহণমূলক বা প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য অনুকূল নয়। নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দল ও বিরোধীদলগুলো পরস্পর বিরোধী অবস্থানে অনড়। নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজপথ ততই উত্তপ্ত হচ্ছে। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিতে জনদুর্ভোগ বাড়ছে।

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আক্তার জলি, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইসমাইল সম্রাট প্রমুখ।

আরও পড়ুন : একদফা দাবিকে ভিন্ন খাতে প্রভাবিত করতেই তারেক রহমানের রায় : ফখরুল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X