কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জব্দকৃত অটোরিকশা ১০ লাখ টাকায় বিক্রি করল ডিএনসিসি

পুলিশ ও সেনাবাহিনীর জব্দকৃত মালামাল। ছবি : কালবেলা
পুলিশ ও সেনাবাহিনীর জব্দকৃত মালামাল। ছবি : কালবেলা

নগরীর প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে মিরপুরে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ ছাড়াও অভিযানে জব্দ ৭৮ অটোরিকশা নিলামে ১০ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনের প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়৷ দুপুর থেকে শুরু হওয়া এ অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৭৮টি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে মোট ৩১৫টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত ৭৮টি অটোরিকশা এবং ৩১৫টি ব্যাটারি উন্মুক্ত নিলামের মাধ্যমে ১০ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান বলেন, বর্তমান সময়ে ঢাকা শহরের প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল অনেক বেড়ে গেছে। প্রধান সড়কে বিপুল সংখ্যক অবৈধ অটোরিকশা চলাচলের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেক বেড়েছে। যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরও অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটড (ডেসকো)। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১০

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১১

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১২

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৩

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৪

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৫

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৬

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৭

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৮

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৯

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

২০
X