কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বিদেশি মদ ও বিয়ারসহ গ্রেপ্তার ৬

৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা
৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা

ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন গাউসুল আজম এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ ও বিয়ারসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত অবৈধ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক দেড়টায় র‌্যাব-১ উত্তরা, ঢাকা-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে।

এ সময় ৩০০০ বোতল (১৫৫৮.৮০ লিটার) বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। এছাড়াও অবৈধ মাদক দ্রব্য বিক্রয়লব্ধ তিন লাখ ২০ হাজার দুশ পঁচাত্তর টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে আপোষহীনভাবে বিভিন্ন অপরাধ দমনে ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানে উজ্জীবিত হয়ে র‌্যাব ফোর্সেস মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।

এছাড়াও দেশের আইনশৃঙ্খলা রক্ষার্থে র‌্যাব এ পর্যন্ত জঙ্গি, অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, এজাহারনামীয় আসামি, মলম/অজ্ঞান পার্টি, কিশোর গ্যাং এবং চোরাকারবারিদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X