কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কয়েক ঘণ্টার ব্যবধানে ঢাবি এলাকা থেকে শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কয়েক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার পৃথক স্থান থেকে ২ শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। শুক্রবার রাতে দুই নবজাতক ও শনিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার (১১ আগস্ট) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এলাকা থেকে ময়লার স্তূপে পড়ে থাকা দুই ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মধ্যরাতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সরদার গণমাধ্যমকে জানান, রাতে আমরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের পাশে শিক্ষকদের আবাসিক ভবন গেটসংলগ্ন রাস্তা থেকে আমরা মরদেহ দুটি উদ্ধার করি।

তিনি জানান, ঢাবির আনন্দবাজার এলাকার রাস্তায় ময়লার স্তূপে পুরাতন লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল মরদেহ দুটি। দেখে ধারণা করা হচ্ছে, যমজ বাচ্চা। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে যোগাযোগ করা হয়েছিল। তবে সেখানে কোনো যমজ ছেলেসন্তানের মৃত্যু হয়নি। তাই ধারণা করা হচ্ছে, বাইরে থেকে মৃত অবস্থায় ফেলে রেখে গেছে।

অপরদিকে, শনিবার (১২ আগস্ট) সকালে কার্জন হলসংলগ্ন যাত্রীছাউনি থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান কালবেলাকে বলেন, সকাল নয়টার দিকে এক অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম জানান, সকালে আমরা খবর পেয়ে কার্জন হলসংলগ্ন যাত্রীছাউনি থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঘটনার বিষয় নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, রাতে ২ নবজাতকের এবং সকালে এক যুবকের মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১০

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১১

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১২

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৪

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৫

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৬

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৭

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৮

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৯

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

২০
X