কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার

গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরা এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১১টা ১৫ মিনিটের দিকে ডেমরার আমতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. সোহাগ মিয়া (২০), আল আমিন হোসেন ওরফে বাবু (২০), মো. মিলন (২৪) ও মো. সাজু (২৫)।

মামলার এজাহার থেকে জানা যায়, ভিকটিম ডেমরার একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে চাকরি করে। ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে গ্রেপ্তারকৃত সোহাগের পরিচয় হয় ও পরবর্তীতে কথাবার্তা হয়। তারই প্রেক্ষিতে সোহাগ গত ১৩ জানুয়ারি (সোমবার) বিকেলে ভিকটিমকে দেখা করার জন্য বলে। ভিকটিম দেখা করতে গেলে সোহাগ তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। একপর্যায়ে ডেমরার লালশাহ মাজার রোড ভার্জিন বেকারির গলির একটি পরিত্যক্ত অফিস কক্ষে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সোহাগ ও তার বন্ধুরা মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

পুলিশ জানায়, রুজুকৃত মামলাটি তদন্তকালে ভিকটিমের জবানবন্দি পর্যালোচনা করে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডেমরার আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণের সঙ্গে জড়িত সোহাগ, আল আমিন, মিলন ও সাজুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ভিকটিমকে ডিএনএ পরীক্ষা ও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X