কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

মাদকসহ আটক দুজন। ছবি : কালবেলা
মাদকসহ আটক দুজন। ছবি : কালবেলা

রাজধানীর গুলিস্তান থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় গুলিস্তান মোড় সংলগ্ন হোটেল গার্ডেন ইন্টারন্যাশনাল (আবাসিক) এর সামনের ফুটপাত থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- কাশেম শেখ (৫৫) ও মো. আব্দুল আহাদ (২০)।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযানে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য গুলিস্তান এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বেচা-কেনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X