কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৬:২২ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা দক্ষিণ সিটি

মশা নিধন অভিযানে লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ছবি : কালবেলা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ছবি : কালবেলা

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে রাজধানীর বিভিন্ন এলাকায় সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়ায় ৯টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনের মালিকসহ সংশ্লিষ্টদের এক লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার ডিএসসিসির আওতাধীন সেন্ট্রাল রোড, নব রায় বসাক লেন, তাঁতীবাজার, ওয়ারী, র‌্যাংকিং স্ট্রিট, পিয়ার আলী গলি, কদম আলি রোড, মান্ডা, সাইনবোর্ড, ডেমরা, ছনটেক, শেখদী, দক্ষিণ কাজলা, রায়েরবাগ ও কদমতলী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, অভিযানে ৩৫৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৯টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৯ মামলায় এক লাখ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি ১৮ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল রোড এলাকায় ৪৭টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন। চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ৩৬ নম্বর ওয়ার্ডের নব বসাক লেন ও তাঁতীবাজার এলাকায় ৫১টি স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেন এবং একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি জেরিন কান্তা ৪১ নম্বর ওয়ার্ডের ওয়ারী ও র্যাংকিং স্ট্রিট এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং দুটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৪০ টাকা জরিমানা আদায় করেন। সাত নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন ৭১ নম্বর ওয়ার্ডের পিয়ার আলী গলি, কদম আলি রোড ও মান্ডা এলাকায় ৭২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় দুটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় তিন হাজার টাকা জরিমানা আদায় করেন।

আট নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ ৬৬ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড ও ডেমরা এলাকায় ৫৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় দুটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। নয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ শেখ শামসুল আরেফিন ৬২ নম্বর ওয়ার্ডের ছনটেক, শেখদী ও দক্ষিণ কাজলা এলাকায় ৪০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

দশ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন ৫৯ নম্বর ওয়ার্ডের রায়েরবাগ ও কদমতলী এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X