কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৪ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা
ঢাকা এলিভেটেডে এক্সপ্রেসওয়ে। ছবি : সংগৃহীত

এখন থেকে মহাখালী র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেডে এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিকে যাতায়াত করতে পারবে যানবাহনগুলো।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা হতে প্রায় সকল যানবাহন তেজগাঁও/লাভ রোড ক্রসিং হতে বামে টার্ন নিয়ে তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে এয়ারপোর্ট, কুড়িল, বনানী ইত্যাদি এলাকায় যাচ্ছেন। ফলে তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডে যানবাহনের ব্যাপক চাপ পড়ছে।’

‘তেজগাঁও-লাভরোড হয়ে উত্তরাগামী সকল যানবাহনের চালকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাসসহ সব ধরনের যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে এয়ারপোর্ট-উত্তরার দিকে চলাচল করতে পারছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এমতাবস্থায় লাভ রোড ক্রসিং হতে বামের রাস্তায় (তেজগাঁও-বিজয় সরণী লিংক রোড) যদি যানবাহনের চাপ বেশি থাকে তবে মহাখালী বাস টার্মিনালের বিপরীতের র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরা/এয়ারপোর্ট যাতায়াতের জন্য পরামর্শ প্রদান করা হলো।’

এই বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X