কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৫:৪৯ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নগরীর নিরাপত্তায় ‘অক্সিলারি ফোর্সে’ ৪২৬ জনকে নিয়োগ

ছবি : কালবেলা গ্রাফিকস
ছবি : কালবেলা গ্রাফিকস

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকার নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছে। এ জন্য প্রথমবারের মতো বেসরকারি নিরাপত্তাকর্মীকে ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে নিয়োগ দিয়েছে। এবার ‘অক্সিলারি ফোর্সে’ ৪২৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ফোর্সের সদস্যদের কার্যবিষয়ে তিনি বলেন, পুলিশকে সহায়তা করার জন্য ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে ইতোমধ্যে ৪২৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা ইতোমধ্যে বিভিন্ন আবাসিক এলাকা, বিপণিবিতান ও বাণিজ্যিক এলাকাগুলোতে কাজও শুরু করেছেন। নগরীর নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের তারা সহযোগিতা করবেন।

তবে কারা ‘অক্সিলারি ফোর্স’ নিয়োগ পেয়েছেন, তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেছিলেন, ধানমন্ডিতে এক জুয়েলারি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা প্রতিরোধে এগিয়ে আসা পাঁচ নির্মাণশ্রমিককে অক্সিলারি ফোর্সে নিয়োগ দেওয়া হতে পারে।

তাদের নিয়োগ দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তালেবুর রহমান বলেন, তাদের আমরা অক্সিলারি ফোর্সে যুক্ত করে নেব।

গত ৮ মার্চ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছিলেন, রমজানে অনেক রাত পর্যন্ত শপিং সেন্টারগুলো খোলা থাকবে। বিভিন্ন শপিং মল, শপিং সেন্টার ও গেট দিয়ে ঘেরা বিভিন্ন আবাসিক এলাকায় মেট্রোপলিটন পুলিশ আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ ক্ষমতা আমার আছে। সেই ক্ষমতা মোতাবেক আমি বেসরকারি নিরাপত্তাকর্মীদের অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে নিয়োগ দিচ্ছি।

তিনি জানান, এই ফোর্সের সদস্যদের হাতে একটি ব্যান্ড থাকবে। সেখানে লেখা থাকবে সহায়ক পুলিশ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১০

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১১

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১২

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৩

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৪

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৫

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৬

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৭

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৮

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৯

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

২০
X