সাভার (ঢাকা) প্রতিনিধি :
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৩:১৪ এএম
অনলাইন সংস্করণ

সাভারে চলন্ত বাসে আগুন

আগুনে  ক্ষতিগ্রস্ত বাস। ছবি : কালবেলা
আগুনে ক্ষতিগ্রস্ত বাস। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ( ০৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুরে হানিফ পরিবহনের দূরপাল্লার একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন কেউ গুরুতর আহত হয়নি। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পরে। পরে বাসটি রাস্তার পাশে থামালে দ্রুত চালকসহ বাসটিতে থাকা সকল যাত্রীরা নিরাপদে নেমে পড়ে। তবে আগুনে বাসের ভেতরের সকল আসন পুড়ে যায় এবং বাসটি ক্ষতিগ্রস্ত হয়। বাসটি শনিবার দুপুরে রংপুর থেকে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে আসে।

চালকের সহকারী মো. শাহীন জানান, রাত সাড়ে ৮ টার দিকে বাসটি আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে বাসের নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে আঁচ করতে পেরে দ্রুত বাসটিকে চালক রাস্তার পাশে থামালে যাত্রীরা দ্রুত নেমে পড়ে। মূহুর্তের মধ্যেই গোটা বাসে আগুন ছড়িয়ে পরে। আগুনে বাসের সকল সিট পুড়ে যায়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০-১৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন যাত্রী হতাহত হয়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, রাত ৮ টা ৪০ মিনিটে বাসে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১০-১৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঠিক কারন জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ইঞ্জিনের ওভার হিটের কারণে আগুন লাগার ঘটনাটি ঘটতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X