কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪১ এএম
অনলাইন সংস্করণ

‘চুলও বাঁকা করতে পারবা না’ বলা সেই আশরাফুল রিমান্ডে

‘চাঁদা’ নেওয়ার ঘটনায় রিমান্ডে নেওয়া আশরাফুল আলম। ছবি : কালবেলা
‘চাঁদা’ নেওয়ার ঘটনায় রিমান্ডে নেওয়া আশরাফুল আলম। ছবি : কালবেলা

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় এক প্রাইভেট কার থেকে ‘চাঁদা’ নেওয়ার ঘটনায় ভাইরাল ভিডিওর সেই যুবক আশরাফুল আলমকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. মনির হোসেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) মধ্যরাতে ধানমন্ডি এলাকা থেকে আশরাফুলকে (২৩) আটক করে পুলিশ। এরপর তাকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার মালিকের সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটি হয়। প্রাইভেটকারে বসা এক ব্যক্তি ওই যুবককে ‘মাস্তানি করার’ বিষয়ে প্রশ্ন করেন।

উত্তরে যুবক বলেন, ‘হ করতাছি, কোনও সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। ‍উত্তরে যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’।

ওই ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক বলছেন, ‘রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।’ এ সময় গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাঁকা করতে পারবা না।’ এরপর যুবকটি সেখান থেকে চলে যান।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫ মিনিটে অজ্ঞাতনামা এক প্রাইভেটকার থেকে চাঁদা আদায়ের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হলে জনমনে ব্যাপক প্রভাব পড়ে।

গোপন তথ্য সূত্রে জানা যায়, সে দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি করে আসছে। পরবর্তীতে আশরাফুলকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতার কথা স্বীকার করে। এ ঘটনায় গত ১৫ এপ্রিল ধানমন্ডি থানার উপপরিদর্শক ইমরান হোসেন ৩৮৫ ও ৩৮৬ ধারায় তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X