কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৮:২১ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

আওয়ামী লীগকে দ্রুত রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগকে দ্রুত রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে রাজধানীর উত্তরায় এই মিছিল অনুষ্ঠিত। ‘ছাত্রজনতার’ ব্যানারে মিছিলে হাজারো লোক উপস্থিত হয়েছে।

বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানান আন্দোলনকারীরা।

একই সঙ্গে শুক্রবার উত্তরায় যারা আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে, তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে।

মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করতে হবে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন।

মিছিলে নেতৃত্ব দেওয়া একজন বলেন, যে শেখ হাসিনা মানুষ হত্যা করে, যে আওয়ামী লীগ গুম-খুন করে, সেই হাসিনা ও আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলেও দাবি তার।

আজ শুক্রবার ভোরে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। ওই মিছিলের ব্যানের লেখা ছিল, ঢাকা-১৮ সংসদীয় এলাকা।

মিছিল থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়েছে। বিক্ষোভ মিছিলটির তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আওয়ামী লীগ।

একই দাবিতে যাত্রাবাড়ী, ডেমরা আংশিক কদমতলী থানা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল করেছে।

যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মুন্না এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X