কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডা থানার দক্ষিণ আনন্দনগরে আনসার ক্যাম্পের পাশে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- তোফাজ্জল মিয়া (৪৫) তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), তাদের মেয়ে তানিশা (৪), মিথিলা (৭) ও তানজিলা (১১)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাতের দিকে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের মোট পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের ড্রেসিং করা হচ্ছে। এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না। বাড্ডা এলাকায় তাদের বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে দগ্ধদের কাছ থেকে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. শরীফ জানান, আমার প্রতিবেশী তোফাজ্জল মিয়া একটি সিমেন্টের ফ্যাক্টরিতে কাজ করত। রাতের দিকে রান্না করার সময় চুলায় দেয়াশলাই জালানো মাত্রই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে পরিবারের সবাই দগ্ধ হয়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X