শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

৯ দফা দাবিতে বিএডিসিতে শ্রমিক বিক্ষোভ

বিএডিসির কার্যালয়ের সামনে অনিয়মিত শ্রমিকদের অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা
বিএডিসির কার্যালয়ের সামনে অনিয়মিত শ্রমিকদের অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করাসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় সারা দেশ থেকে আসা অনিয়মিত শ্রমিকরা বিএডিসি কার্যালয়ের সামনে অবস্থান করেন। পরে তারা সংস্থাটির চেয়ারম্যান রুহুল আমিন খান বরাবর একটি স্মারকলিপি দেন।

শনিবার (২৪ মে) রাজধানীর মতিঝিলের বিএডিসির কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে এ বিক্ষোভ কর্মসূচিটি শুরু হয়।

যদিও শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান ইতিবাচক সাড়া দেয়নি বলে জানা গেছে। সংস্থাটির চেয়ারম্যান রুহুল আমিন খান মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে আলোচনার কথা জানিয়েছেন আন্দোলনকারীদের। যে কারণে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- কৃষি মন্ত্রণালয়ের জারি করা কৃষি নীতিমালা ২০১৭-এর বাস্তবায়ন, অনিয়মিত শ্রমিক থেকে নিয়মিতকরণ ও নিয়োগ প্রদান, শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, কাজের নির্ধারিত সময় বেঁধে দেওয়া এবং অতিরিক্ত সময় কাজের জন্য বাড়তি পারিশ্রমিক, বিনা কারণে চাকরিচ্যুতি বন্ধ করা, বৈষম্যবিহীন কর্মপরিবেশ-অধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা, নারী শ্রমিকদের বেতন-ভাতাসহ মাতৃত্বকালীন ছুটি চার মাস নিশ্চিত করা, মৌসুমি শ্রমিক নামক ‘প্রহসন’ থেকে মুক্তিসহ অবৈধ শ্রমিক ম্যানুয়েল বাতিল করা।

আন্দোলনরত শ্রমিক আলম হোসেন বলেন, দেশের বিভিন্ন প্রান্তে বিএডিসির বীজ উৎপাদনে তারা কাজ করছেন। তারা দীর্ঘ ২৪ বছর যাবত কাজ করে যাচ্ছেন। বর্তমানে এ ধরনের শ্রমিকের সংখ্যা দেড় হাজারের অধিক। যারা নানাভাবে নিপীড়নের শিকার।

সিলেট থেকে আসা শ্রমিক রাজন আহম্মেদ বলেন, সরকারের ২০১৭ সালের জারি করা কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা অনুযায়ী অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করার বিধান রয়েছে। তবে দীর্ঘ ৮ বছরেও শ্রমিকদের নিয়মিত করা হয়নি। অথচ এই সময়ের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট এবং অন্যান্য প্রতিষ্ঠান শ্রমিকদের নিয়োগ দেওয়া হচ্ছে।

বিক্ষোভকারীরা বলেন, বর্তমানে বিএডিসি সংস্থার বিভিন্ন দপ্তরে বেশির ভাগ কাজ মাঠপর্যায় থেকে শুরু করে অফিস পর্যন্ত শ্রমিক দিয়ে পরিচালনা করে আসছে। কিন্তু তারা মৌসুমি শ্রমিক বলে প্রহসনের শিকার হচ্ছেন। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে বেতন/মজুরি সরকারের নীতিমালা অনুযায়ী না দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা দীর্ঘদিন যাবত নিয়োজিত শ্রমিকদের ওপর জুলুম ও নির্যাতন করে আসছেন।

এদিকে এ আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. জুনায়েদসহ ১০ সদস্যের একটি প্রতিনিধিদল চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দিয়েছে। এরপর জুনায়েদ বলেন, চেয়ারম্যান আমাদের দাবির বিষয়ে কোনো সমাধান দেয়নি। তিনি বলেছেন এ বিষয়ে মন্ত্রণালয়ে কথা বলবেন। আমাদের এ কর্মসূচি অনির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, যতক্ষণ এ বিষয় সুরাহা না হবে। সঙ্গে আমাদের সব শ্রমিকের কর্মবিরতি থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১০

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১১

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১২

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১৩

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৪

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৫

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৬

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৭

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৯

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

২০
X