রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

একদফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের লাঠি মিছিল

রংপুরে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের লাঠি মিছিল। ছবি : কালবেলা
রংপুরে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের লাঠি মিছিল। ছবি : কালবেলা

একদফা দাবিতে রংপুরে লাঠি মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। এসময় আগামী ২৯ মে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শনিবার (২৪ মে) দুপুরে রংপুর নগরীর মেডিকেল মোড়ে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

এর আগে সকাল ১০টায় রংপুর নগরীর সরকারি-বেসরকারি বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সমানে জড়ো হন। এ সময় বিক্ষোভকারীরা ‘দাবি মোদের একটাই— ডিপ্লোমাকে ডিগ্রি চাই’ স্লোগান দেন। পরে লাঠি হাতে মিছিল করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা নার্সিং পাস করার পরও তারা শিক্ষা, চাকরি ও উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। ডিপ্লোমা কোর্সগুলোকে যদি ডিগ্রির সমমান না দেওয়া হয়, তাহলে এ পেশায় আগ্রহ হারাবে ভবিষ্যৎ প্রজন্ম। ফলে স্বাস্থ্যসেবায় নেতিবাচক প্রভাব পড়বে।

নার্সিং শিক্ষার্থী সজিব ইসলাম বলেন, আমাদের ন্যায্য দাবি মেনে নিতে এত সময় লাগছে কেন আমরা তা জানি না। আমাদের প্রতি এমন বৈষম্য নিরসন হবে কবে সরকারের কাছে জানতে চাই।

আরেক শিক্ষার্থী মনিরা পারভীন বলেন, এতদিন পড়াশোনা করে এইচএসসি সমমানের সার্টিফিকেট দেয় তারা। এটা তো হতে পারে না। আমরা দাবি আদায়ে সব ধরনের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির রংপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X