কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির সংবাদ প্রকাশ, সাংবাদিককে আ.লীগ নেতার হত্যার হুমকি

সাংবাদিক রিয়াজ উদ্দিন। ছবি : সংগৃহীত
সাংবাদিক রিয়াজ উদ্দিন। ছবি : সংগৃহীত

সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় আওয়ামী লীগ নেতার দুর্নীতি ও দখলবাজি নিয়ে সংবাদ প্রকাশ করায় রিয়াজ উদ্দিন নামের এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ মে) ভুক্তভোগী সাংবাদিক রিয়াজ উদ্দিন খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, নানা দুর্নীতি ও দখলবাজি নিয়ে সংবাদ প্রকাশ করেন দৈনিক নওরোজ পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরো চিফ ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রার প্রতিবেদক রিয়াজ উদ্দিন। এ নিয়ে শ্যামনগরের ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু ও নওয়াবেকি বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির হত্যার হুমকি দেন সাংবাদিক রিয়াজ উদ্দিনকে। এ ঘটনায় থানায় জিডি করেছেন ভুক্তভোগী।

চেয়ারম্যান আবু সালেহ বাবু শ্যামনগর আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

থানায় করা জিডি সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু ও তার লোকজন তাকে মোবাইলে হত্যার হুমকি দিচ্ছেন।

সাংবাদিক রিয়াজ উদ্দিন বলেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে অশ্লীল ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গরা। এ হুমকির ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরও বলেন, গত আওয়ামী লীগের শাসনামলে চেয়ারম্যান বাবুর বাবা ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাবু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেও তার বাবার আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বাবু চেয়ারম্যান হওয়ার পর থেকে তিনি হতদরিদ্রদের বিভিন্ন ভাতার নামে অর্থ বাণিজ্য, আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি, খনন প্রকল্প ও দখলবাজি নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন।

রিয়াজ বলেন, ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে শ্যামনগর পিআইও, এলজিইডিসহ বিভিন্ন দপ্তর থেকে পাওয়া একাধিক প্রকল্প গায়েব করে অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে আটুলিয়ার চেয়ারম্যান আবু সালেহ বাবুকে বারবার ফোন করলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, চেয়ারম্যানের হুমকির বিষয়ে তথ্য-প্রমাণ দেখে একটি সাধারণ ডায়েরি জমা নিয়েছি। এ বিষয়ে দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X