কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৫:০৩ পিএম
আপডেট : ২৪ মে ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের ২০ হাজার নাগরিক নিহত হয়েছে : জাতিসংঘে ভারত

জাতিসংঘে বক্তব্য রাখেন ভারতের স্থায়ী প্রতিনিধি পারভাথানেনি হরিশ। ছবি : সংগৃহীত
জাতিসংঘে বক্তব্য রাখেন ভারতের স্থায়ী প্রতিনিধি পারভাথানেনি হরিশ। ছবি : সংগৃহীত

পেহেলগাম হামলার পর ভারতে-পাকিস্তানে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে দুই প্রতিবেশী দেশ। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সীমান্তে গুলি বিনিময়, যুদ্ধবিমান ধ্বংস, ড্রোন ভূপাতিত হওয়া এবং সামরিক ঘাঁটিতে হামলার মতো ঘটনা ঘটে। এতে উভয়পক্ষেই অর্ধশতাধিক সামরিক ও বেসামরিক নাগরিক প্রাণ হারায়।

এই সংঘাতের আবহে একে অপরকে দোষারোপ করে নিজেদের অবস্থান বৈশ্বিকভাবে জোরালোভাবে তুলে ধরছে ভারত ও পাকিস্তান। উভয় দেশই আন্তর্জাতিক মহলের কাছে নিজেদের কৌশলগত সাফল্য ব্যাখ্যা করতে গঠন করেছে প্রতিনিধিদল এবং জাতিসংঘে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

শনিবার (২৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জাতিসংঘে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি পারভাথানেনি হরিশ জানান, গত চার দশকে সন্ত্রাসী হামলায় ভারতের ২০ হাজারের বেশি নাগরিক নিহত হয়েছেন। এই সহিংসতার জন্য তিনি পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদকে সরাসরি দায়ী করেন।

জাতিসংঘ অধিবেশনে পাকিস্তান সিন্ধু পানি চুক্তি বন্ধের বিষয়ে আপত্তি তুলে ধরে জানায়, ‘পানি জীবন—যুদ্ধের হাতিয়ার নয়।’ জবাবে ভারতীয় প্রতিনিধি কড়া ভাষায় পাকিস্তানের সমালোচনা করেন। তিনি বলেন, ‘পাকিস্তান হলো সন্ত্রাসের বৈশ্বিক কেন্দ্র। যতক্ষণ না তারা সীমান্তপারে সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ করছে, ততদিন সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে।’

পারভাথানেনি হরিশ আরও বলেন, ‘ভারত ৬৫ বছর আগে সৎ ও সৌহার্দ্যপূর্ণ উদ্দেশ্যে সিন্ধু পানি চুক্তিতে অংশ নিয়েছিল। সেই চুক্তি বন্ধুত্বের নিদর্শন হিসেবে গৃহীত হয়েছিল। কিন্তু পাকিস্তান পরবর্তীকালে ৩টি যুদ্ধ ও হাজার হাজার সন্ত্রাসী হামলার মাধ্যমে সেই চুক্তির চেতনাকে পদদলিত করেছে।’

তিনি আরও উল্লেখ করেন, গত সাড়ে ছয় দশক ধরে ভারত এই পরিস্থিতিতে ‘অসাধারণ ধৈর্য ও উদারতা’ দেখিয়ে এসেছে। কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

এই বক্তব্যের মাধ্যমে ভারত স্পষ্ট করেছে, পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও জঙ্গি কার্যকলাপের অভিযোগ নিয়ে দিল্লি কূটনৈতিক ও বাস্তব পদক্ষেপে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়। পানি নিয়ে দু-দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা থাকলেও নরেন্দ্র মোদি আপাতত কঠিন রাস্তাতেই হাটতে চাইছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X