শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে সাবেক স্বামীকে অপহরণ চেষ্টার অভিযোগ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বগুড়ার শাজাহানপুরে স্ত্রীর বিরুদ্ধে সাবেক স্বামীকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ মে) সকাল ৭টায় উপজেলার আড়িয়া বাজার স্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে।

শনিবার (২৪ মে) বিকেলে সাবেক স্বামী সিরাজুল ইসলাম তার তালাকপ্রাপ্ত স্ত্রী জেসমিন আক্তার স্বপ্নার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

সিরাজুল ইসলাম উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট মধ্যপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে মামলায় হাজিরা দেওয়ার জন্য শনিবার সকাল ৭টার দিকে যাওয়ার সময় শাজাহানপুরের আড়িয়া বাজার স্ট্যান্ডে অবস্থান করছিলেন। সে সময় তিনটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জ যাবে বলে সিরাজুলকে তুলে নেয়। সিএনজিতে উঠেই তিনি দেখতে পান ভেতরে তার সাবেক স্ত্রী জেসমিন আক্তার বসে আছেন। তখন তিনি সিএনজি থেকে নেমে আসার চেষ্টা করলে স্বপ্না বেগমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে ও ব্যাগের মধ্যে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে সিরাজুলের চিৎকারে আশপাশের লোকজনসহ স্থানীয় দোকানদাররা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

সিরাজুল ইসলাম বলেন, গত ২০১৫ সালের শেষের দিকে সিরাজগঞ্জ মাছুমপুর এলাকার মৃত ফজলার রহমানের মেয়ে জেসমিন আক্তার স্বপ্নাকে বিয়ে করি। বিয়ের পরে জানতে পারি, আমার স্ত্রীর আগেও দুবার বিয়ে হয়েছিল। আগের স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আগের স্বামীকে তালাক না দিয়ে এক পর্যায়ে আমাকে বিয়ে করে।

তিনি আরও বলেন, প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে টাকা হাতিয়ে নেওয়াই তার নেশা। আমি তাকে তালাক দিলে সে মিথ্যা মামলা করে। সেই মামলায় হাজিরা দেওয়ার জন্য সিরাজগঞ্জ যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। পরে এ ঘটনা ঘটে। এর আগেও সিরাজগঞ্জে অপহরণের চেষ্টা করেছিল সে। সেখান থেকে কৌশলে পালিয়ে আসতে সক্ষম হই।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন এই প্রুফটা দেখাতে: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

১০

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১১

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১২

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

১৩

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১৪

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১৫

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১৬

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৭

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৮

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৯

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

২০
X