স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন সালাহ

সেরা ফুটবলারের পুরস্কার হাতে সালাহ। ছবি : সংগৃহীত
সেরা ফুটবলারের পুরস্কার হাতে সালাহ। ছবি : সংগৃহীত

অ্যানফিল্ড যেন এবার রূপ নিয়েছে ট্রফির খনিতে! লিভারপুল জিতেছে দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা, আর সেই জয়ের কেন্দ্রে ছিলেন এক চেনা নায়ক—মোহাম্মদ সালাহ। দুর্দান্ত এক মৌসুম শেষে এবার ‘প্রিমিয়ার লিগ প্লেয়ার অব দ্য সিজন’-এর পুরস্কার উঠল এই মিশরীয় ফরোয়ার্ডের হাতে। শুধু তাই নয়, তরুণদের বিভাগেও দ্যুতি ছড়িয়েছেন আরেক লিভারপুল তারকা রায়ান গ্রাভেনবার্চ—হয়েছেন ‘ইয়াং প্লেয়ার অব দ্য সিজন’।

৩২ বছর বয়সেও সালাহ যেন সময়কে হার মানানো এক ফিনিক্স। এবার লিগে ২৮ গোলের সঙ্গে যোগ করেছেন ১৮টি অ্যাসিস্ট। ৪৬ গোল-সহায়তায় সরাসরি অবদান রেখে লিভারপুলকে শিরোপা এনে দিয়েছেন ৪ ম্যাচ হাতে রেখেই। ৩৮ ম্যাচের মৌসুমে এত গোল-অ্যাসিস্টের রেকর্ড এর আগে কোনো খেলোয়াড়ের ছিল না। আগামীকাল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোল করলেই হয়তো ভেঙে ফেলবেন অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলের যুগল ৪৭ গোলে জড়িত থাকার রেকর্ড, যা হয়েছিল ৪২ ম্যাচের মৌসুমে।

আরেকটি কীর্তির দোরগোড়ায় দাঁড়িয়ে সালাহ—এমনটা আগে কখনো হয়নি যে কেউ একই মৌসুমে গোল্ডেন বুট, গোল্ডেন প্লেমেকার এবং প্লেয়ার অব দ্য সিজন—তিনটি পুরস্কারই জিতেছে!

এই নিয়ে দ্বিতীয়বার সালাহ পেলেন বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি। ২০১৭-১৮ মৌসুমে প্রথমবার এই সম্মান পেয়েছিলেন তিনি। এবার সেই তালিকায় তিনি যুক্ত হলেন থিয়েরি অঁরি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেমানিয়া ভিদিচ ও কেভিন ডে ব্রুইনার মতো কিংবদন্তিদের সঙ্গে—যারা দুবার করে জিতেছেন এই পুরস্কার।

এ মাসের শুরুতেই সালাহ তৃতীয়বারের মতো জিতেছেন ফুটবল লেখকদের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারও। বুঝতেই পারছেন, সালাহর কাছে ২০২৫ সাল মানেই রাজত্বের বছর!

এদিকে মিডফিল্ডের প্রাণভোমরা হয়ে উঠেছেন ডাচ তরুণ রায়ান গ্রাভেনবার্চ। নতুন কোচ আর্নে স্লটের অধীনে সবচেয়ে বেশি ম্যাচ খেলা তিন খেলোয়াড়ের মধ্যে তিনি অন্যতম। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার খেলেছেন ৩৬ ম্যাচ। লিভারপুলের রক্ষণে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, আবার মুহূর্তে মুহূর্তে চালিয়েছেন প্রতিআক্রমণের ইঞ্জিন।

এই মৌসুমে সবচেয়ে বেশি ৫৯টি ইন্টারসেপশন করে রক্ষণ সামলানোর মুন্সিয়ানা দেখিয়েছেন গ্রাভেনবার্চ। তার পাস কাটা, বল পুনরুদ্ধার এবং লাইন ভেঙে আক্রমণে যাওয়ার ক্ষমতা তাঁকে করে তুলেছে লিভারপুলের অপরিহার্য অংশ। তাই তরুণদের বিভাগে তাঁর জেতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি।

ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের পর দ্বিতীয় লিভারপুল খেলোয়াড় হিসেবে পেলেন এই তরুণদের পুরস্কার, যেটি চালু হয়েছিল ২০১৯-২০ মৌসুমে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X