কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০২:০৫ পিএম
আপডেট : ০১ জুন ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আবারও নগরভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান

নগরভবনে অবস্থান নিয়েছে ইশরাকে সমর্থকরা। ছবি : কালবেলা
নগরভবনে অবস্থান নিয়েছে ইশরাকে সমর্থকরা। ছবি : কালবেলা

নগরভবনের সামনে অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থকরা। রোববার (০১ জুন) সকাল সাড়ে ১০টা থেকে অবস্থান করছেন তারা। তাদের দাবি অবিলম্বে আদালতের রায় মেনে ইশরাককে মেয়র হিসেবে শপথ দিতে হবে। সেই সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

কদমতলী ৫২নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল আলম দিপুর নেতৃত্ব শ’খানেক নেতাকর্মী নগর ভবনের আন্দোলনে যোগ দিয়েছেন। তিনি বলেন, ইশরাক হোসেন জনতার মেয়র। তার শপথ নিয়ে সরকার টালবাহানা করে অন্যায়ের আশ্রয় নিচ্ছে। আদালত অবমাননা করছে। আমরা শুরু থেকেই এই আন্দোলনের সঙ্গে আছি। জনতার মেয়রকে শপথ না পড়ানো পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

বিক্ষোভকারীরা বলছেন, রায়ও এসেছে, রিটও খারিজ, আর কীসের জন্য অপেক্ষা? সরকার ইচ্ছাকৃতভাবে দায়িত্ব দিচ্ছে না।

এর আগে ইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে টানা নগর ভবনের পাশাপাশি মৎস্য ভবন মোড় ও কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।

তাদের এসব কর্মসূচির কারণে নগর ভবনে অবস্থিত স্থানীয় সরকার বিভাগও ১৫ মে থেকে বন্ধ। এর ফলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ারও সেদিন থেকে নগর ভবনে অফিস করতে পারছেন না।

এর আগে, ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাকের সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। পরে ২৪ মে (শনিবার) আন্দোলনকারীরা আবার নগর ভবনে অবস্থান নেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচন। তাতে বিজয়ী ঘোষণা করা হয় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে।

ওই নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক হোসেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া। এর মধ্যে চলতি বছরের ২৭ মার্চ ইশরাকের করা মামলায় রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। ওই রায়ে তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়। আদালতের রায়ের পর ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ জনতা পার্টির

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

ভারতে সূর্যাস্ত, বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে দিল বিসিসিআই

পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

তাপপ্রবাহে পুড়ছে দেশ, থাকবে কদিন?

পশ্চিম তীরের বসতিতে কর ছাড়ের আইন পাস ইসরায়েলের

নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হলো মুনতাহা

১০

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনি

১১

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : চেয়ারম্যান

১২

‘জামায়াত নেতার বেদে মেয়েদের চুল কেটে দেওয়ার’ দাবিটি ভুয়া

১৩

কক্সবাজারে মাটিচাপায় দুই শ্রমিক নিহত

১৪

উন্নয়ন বরাদ্দের তালিকায় অস্তিত্বহীন মসজিদ, বিএনপি নেতাকে শোকজ

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৬

দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে : স্টেফান লিলার

১৭

ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা

১৯

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ওসি প্রত্যাহার, মামলার প্রস্তুতি

২০
X