কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১০:৩৮ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্রের মুখে গরু ছিনিয়ে নিতে খামার মালিককে মারধর, এরপর যা ঘটল

ঢাকার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
ঢাকার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

‎রাজধানীর মোহাম্মদপুরে গরুর খামার থেকে অস্ত্রের মুখে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলর ও তার সহযোগীদের বিরুদ্ধে। গরু ছিনিয়ে নেওয়ার সময় খামার মালিককে মারধর করে। এক পর্যায়ে আশপাশে লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বুধবার (০৪ জুন) দুপুর সাড়ে ৩টায় মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী খামারির মালিক খন্দকার আনিসুর রহমান মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ‎ ‎ভুক্তভোগী খন্দকার আনিসুর রহমান জানান, আমি বসিলা ৪০ ফিট এলাকায় দুপুরে গরু বিক্রি করার জন্য গরুর খামারে বসে ছিলাম। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু তার দলবল নিয়ে গরুর খামারে আসে। তারা অস্ত্রের মুখে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে আমি বাধা দিলে আমার কলার ধরে মারতে মারতে তার বাগান বাড়ি পর্যন্ত নিয়ে যায় এবং আমি আমার খামার ব্যবসা কীভাবে করি তা দেখে নিবে বলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় আমাকে মেরে রক্তাক্ত করে অস্ত্র দেখিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলে। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই। ‎ ‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দিয়েছে। এ বিষয়ে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১০

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১১

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১২

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৩

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৪

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৫

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৬

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৭

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৮

আজ বিশ্ব গোসল দিবস

১৯

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

২০
X