কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের কর্মসূচিতে ছাত্রলীগের নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৪ 

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী। ছবি : কালবেলা

ছাত্রদলের কর্মসূচিতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ককটেল ও চাপাতির মতো দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা-পুলিশ।

শুক্রবার (২০ জুন) বিকেলে রাজধানীর মিরপুর-২ এলাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশে ডিসি রোড থেকে গ্রেপ্তার কর্মীরা হলেন, মো. শুক্কর (১৯), মো. জিহাদ (১৯), রাহিম (১৯) ও সুমন (১৮)।

গ্রেপ্তারের পরদিন শনিবার (২১ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মিরপুর মডেল থানা-পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত একটি মিছিলে নাশকতা ও দাঙ্গা সৃষ্টির উদ্দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী অর্থের বিনিময়ে বস্তি এলাকা থেকে লোকজন সংগ্রহ করে মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আশপাশ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অনেকে পালিয়ে গেলেও শুক্কর, জিহাদ, রাহিম ও সুমন নামের চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

এ সময় তাদের কাছ থেকে দুইটি তাজা ককটেল, একটি লোহার চাপাতি, দুটি চাকু, একটি লোহার দা, একটি স্টিলের পাইপ, একটি মোটরসাইকেলের চেইন এবং একটি চেইন স্পোকেট উদ্ধার করা হয়।’

গ্রেপ্তার চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তারা ফ্যাসিস্ট সরকারের বিচারের দাবিতে আয়োজিত মিছিলে নাশকতার উদ্দেশে স্লোগান দিয়ে পাল্টা মিছিল করছিল।’

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X