কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে মোহাম্মদপুরে মাঠে নামলেন শিক্ষার্থীরা

মোহাম্মদপুরে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : সংগৃহীত
মোহাম্মদপুরে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : সংগৃহীত

চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে মোহাম্মদপুরে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে তারা মানববন্ধন করেন। এ সময় তারা কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেন।

এদিন সকালে শিক্ষক-শিক্ষার্থী আর অভিভাবকরা দলে দলে মানববন্ধনে যোগ দেন। মোহাম্মদ থানা এলাকার ৭০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এ সময় তারা মানববন্ধন ও র‌্যালি করেন।

শিক্ষার্থীরা জানান, অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত মোহাম্মদপুরকে কলঙ্কমুক্ত করতে এমন উদ্যোগ। মানববন্ধনে তারা কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি আর মাদকের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন।

শিক্ষার্থীরা কর্মসূচিতে নিরাপদে স্কুলে যাতায়াত ব্যবস্থার দাবি জানান জানান। আর শিক্ষক ও অভিভাবকরা নিরাপত্তা ও অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে মোহাম্মদপুরে ফজলে রাব্বি নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘত ২৬ জুলাই বিকেলে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, পুরোনো শত্রুতার জেরে সুমনকে তারই পরিচিত মুন্না নামে একজন কুপিয়ে হত্যা করেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনই পূর্বপরিচিত। পুরোনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডটি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। হত্যায় অভিযুক্ত মুন্নাকে আমরা আইনের আওতায় আনতে কাজ করেছি। মুন্নাকে গত মে মাসে চাপাতিসহ গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে আদালতে তুলেছিলাম। দুই মাস পার না হতেই সে জামিনে বেরিয়ে আবার অপরাধে লিপ্ত হয়েছে। ভুক্তভোগী সুমনেরও ক্রিমিনাল রেকর্ড (নানা অপরাধে পুলিশের তালিকাভুক্ত আসামি) আছে। তার বিরুদ্ধেও কিছু মামলা আছে, সেগুলো আমরা খতিয়ে দেখছি।

মোহাম্মদপুরে এমন নানা ঘটনা নিত্যদিনের চিত্র। পুলিশের বিরুদ্ধেও রয়েছে বিস্তর অভিযোগ। অভিযানে জব্দ ১০ লাখ টাকার হেরোইন মামলার নথিসহ থানা থেকে গায়েব আবার বাসা থেকে ডেকে এনে মাদক মামলায় ফাঁসানো, এজাহার লিখে আসামিদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে মামলা নথিভুক্ত না করা, এমনকি চাহিদামাফিক টাকা না দেওয়ায় ব্যবসায়ীর দোকান বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। অনেক ভুক্তভোগী অভিযোগ জানাতে গিয়ে উল্টো থানার ভেতরেই হয়রানির শিকার হয়েছেন। এমন সব ঘটনায় ক্ষিপ্ত হয়ে মোহাম্মদপুরের বাসিন্দারা অন্তত ১০বার থানা ঘেরাও করে ওসির অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১০

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১১

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৩

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৪

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৫

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৬

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৭

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৮

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৯

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

২০
X