কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৪:৪৬ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষার অজুহাতে বেড়েছে মুরগি-সবজির দাম

বাজারের ছবি : সংগৃহীত
বাজারের ছবি : সংগৃহীত

রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে সবজি ও মুরগির দামে বেড়েছে। বর্ষার অজুহাত দেখিয়ে সবজির দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। বিভিন্ন ধরনের সবজির কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এতে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনায় ব্যয় বেড়েছে।

অন্যদিকে, সোনালি মুরগির দামও বেড়েছে। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও মুরগির দাম কমছে না, যা ভোক্তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে, ইলিশের বাজারে সরবরাহ পর্যাপ্ত হলেও দাম অপরিবর্তিত রয়েছে। ইলিশের চাহিদা থাকলেও বাজারে তার প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বিক্রেতারা।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এসব বাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রকারভেদে কেজিতে ২০ টাকা বেড়ে ৬০ টাকা, বরবটি কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, কচুরমুখী ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে ঝিঙা ৬০ টাকা, কাঁচামরিচ প্রকারভেদে ১৫০ থেকে ২২০ টাকা ও পেঁপে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে করলার দাম কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, টমেটো কেজিতে ২০ টাকা বেড়ে ১২০ টাকা, ইন্ডিয়ান গাজর ১৪০ টাকা, দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা ও হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

এসব বাজারে লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, ধনেপাতা ৩০০ টাকা কেজি, কাঁচাকলার হালি বিক্রি হচ্ছে ৩০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা পিস, কাঁকরোল ৮০ টাকা ও মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে সোনালি কক মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ৩৩০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি ২৯০ টাকা, সাদা লেয়ার ২৮০ টাকা, ব্রয়লার মুরগি ১৬০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মালিবাগে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী তরিকুল ইসলাম বলেন, প্রতি শুক্রবারেই সবজির দাম বেড়ে যায়। বেতনের অর্ধেক সবজি কিনতেই খরচ হয়ে যায়। সংসার চালানো খুব কঠিন হয়ে গেছে।

অন্যদিকে সরবরাহ বাড়লেও গত সপ্তাহের দামেই ইলিশ বিক্রি হচ্ছে। বাজারগুলোতে এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৩০০ টাকা, ৭০০ গ্রামের ইলিশ ১ হাজার ৮০০ টাকা, ৫০০ গ্রামের ইলিশ ১ হাজার ২০০ টাকা, ৩০০ গ্রামের ইলিশ ৯০০ টাকা ও ১৫০ থেকে ২০০ গ্রামের ইলিশ ৬০০ থেকে ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মহাখালী কাঁচাবাজারে এক ক্রেতা বলেন, চালের দামটাই তো অনেক। এরমধ্যে সবজির বাজার চড়া। আলু-পেঁয়াজ দীর্ঘসময় হাতের নাগালে থাকলেও এখন আবার বাড়ছে। এদিকে নিম্নমধ্যবিত্তরা তো ইলিশ কেনার কথা ভাবতেই পারে না।

এসব বাজারে গরুর মাংস কেজি প্রতি ৭৮০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা ও খাসির মাংস কেজি প্রতি ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে এক ডজন লাল ডিম ১৪০ টাকা, হাঁসের ডিম ২২০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X