কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কদমতলীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

র‌্যাবের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
র‌্যাবের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ অস্ত্র ও মাদক কারবারি মো. শুকুর হোসেন (৪২) ও মো. বাচ্চু মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

একেএম শহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ আগস্ট) বিকেলে কদমতলী থানার রহমতবাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাড়া বাসায় অবস্থানকারী অস্ত্র ও মাদক কারবারি মো. শুকুর হোসেন ও ভাড়াটিয়া মো. বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে প্রথমে বাচ্চু মিয়াকে আটক করে র‌্যাব সদস্যরা। তার কাছ থেকে ৯৬টি ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে শুক্কুর পালানোর চেষ্টা করলে ছাদ ঘেরাও করে তাকে গ্রেপ্তার করা হয়। তার শপিংব্যাগ থেকে লোড করা অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব প্রধান জানান, উদ্ধার অস্ত্রের মধ্যে একটি পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র। সেটির সিরিয়াল নম্বর ঘঁষে ফেলা ও বাট পরিবর্তনের মাধ্যমে শনাক্ত এড়ানোর চেষ্টা করা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীতে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল, মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। শুক্কুরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত ৪টি মামলা রয়েছে এবং সে আগেও চারবার গ্রেপ্তার হয়েছিল। অন্যদিকে বাচ্চু মিয়ার বিরুদ্ধেও মাদক-সংক্রান্ত ২টি মামলা রয়েছে।

লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তাদের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X