ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি এয়ারগানসহ ৪০৫ রাউন্ড গুলি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরিত্যক্ত অবস্থায় ৪০৫ রাউন্ড গুলি ও দুটি বিদেশি এয়ারগান উদ্ধার। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরিত্যক্ত অবস্থায় ৪০৫ রাউন্ড গুলি ও দুটি বিদেশি এয়ারগান উদ্ধার। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরিত্যক্ত অবস্থায় ৪০৫ রাউন্ড গুলি ও দুটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ সিপিসি -১। রোববার (২৩ নভেম্বর) উপজেলার নোয়াগাঁও গ্রামের একটি ইটভাটার পার্শ্ববর্তী ঝোপ থেকে এসব উদ্ধার করা হয়।

রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৯।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নোয়াগাঁও গ্রামে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোনালী ইটভাটার পাশের ঝোঁপ থেকে দুটি বিদেশি এয়ারগান ও ৪০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এয়ারগানগুলো সচল অবস্থায় ছিল।

এ বিষয়ে ‌র‍্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. নুরনবী বলেন, ডাকাতির উদ্দেশ্যে এসব এয়ারগানগুলো ব্যবহার করা হয়ে থাকে। গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে র‍্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

তিনি জানান, উদ্ধারকৃত গুলি ও এয়ারগান সরাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১০

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১১

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১২

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৩

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৪

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৫

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৬

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৭

রিজার্ভ আরও বাড়ল

১৮

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৯

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

২০
X