বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

রাজধানীর বিজয় স্মরণীস্থ কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদান এবং মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে টানা এক মাস ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা।

রোববার (০৭ সেপ্টেম্বর) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রেস ক্লাবের সামনে থেকে ভূমি উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করতে রওনা হন আন্দোলনকারীরা। তবে অল্প কিছুদূর অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আব্দুর রহিমের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। সচিব পূর্বের ন্যায় এবারও বিষয়টির সমাধানের আশ্বাস দেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

সচিবের সঙ্গে মিটিং শেষে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা কাফনের কাপড় পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। এ সময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের নাতনি অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশীসহ শত শত বস্তিবাসী উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আব্দুর রহিম বলেন, আমরা দুটি দাবিতে টানা এক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু সরকার কোনো সমাধান করছে না। ভূমি উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে পুলিশ আমাদের বাধা দিয়েছে। সিনিয়র সচিবের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তিনি আগের মতোই বলেছেন, সময় লাগবে। যখনই আমরা আন্দোলন করি, তখনই তিনি আমাদের ডেকে বলেন-সময় লাগবে, সমাধান করে দেবো। কিন্তু বাস্তবে কোনো কাজ হচ্ছে না। এ সময় দাবি বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির কেউ কেউ প্রতিবন্ধকতা তৈরি করছে বলেও অভিযোগ করেন আব্দুর রহিম।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমাদের কোনো ক্ষতি হলে এর সকল দায় সরকারকেই নিতে হবে। অবিলম্বে আমাদের দাবি মেনে না নিলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X