কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রামপুরা খালের ওপর হবে ফরহাদ মজহার সেতু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রামপুরা খালের ওপর তিনটি সেতু নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে একটির নাম হবে কবি ও চিন্তক ফরহাদ মজহারের নামে (ফরহাদ মজহার সেতু)। তিনি অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের স্বামী। বাকি দুটি সেতুর নাম হবে নগর মৈত্রী ও নড়াই সেতু।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এ তিনটি সেতু উদ্বোধন করা হবে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ফেসবুক পেজ থেকে প্রচারণা চালানো হচ্ছে। এ ছাড়া উত্তর সিটির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে এ সংক্রান্ত আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বনশ্রী আফতাবনগর অঞ্চলের বাসিন্দাদের জন্য নড়াই নদীর (রামপুরা খাল) উপর তিনটি সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করবেন।

জানা গেছে, রাজধানীতে একমাত্র খিলগাঁও এলাকায় কয়েকটি বাঁশের সাকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। এ সংক্রান্ত প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে চলছিল। এরই মধ্যে সেতু নির্মাণের এই ঘোষণা এলো।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১০

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১১

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১২

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৩

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৪

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৫

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৬

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৭

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৮

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৯

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

২০
X