কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার

ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত
ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত

রাজধানীর লালবাগের একটি বাসা থেকে এক ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪৩)।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকার লালবাগ থানার আরএনডি রোডের জমজম টাওয়ারের পঞ্চম তলায় একটি বাসা থেকে নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। লালবাগ থানার উপপরিদর্শক দেবাশীষ তালুকদার মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

নিহত নজরুল ইসলাম খুলনার আড়ংঘাটা উপজেলার তেলিগাতী গ্রামের মৃত নবাব আলী খানের ছেলে। তিনি লালবাগের বাসায় ভাড়া থাকতেন।

নিহতের ভাই নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, নজরুল ইসলাম ইমামগঞ্জের একটি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। ওই বাসায় তার বৃদ্ধা মা নুর জাহান বেগম, স্ত্রী সায়মা বেগম লোভা, শাশুড়ি এবং তাদের ছোট দুই সন্তানসহ বসবাস করতেন। নজরুলের স্ত্রী সায়মা বেগম লোভা তার শাশুড়ির সহায়তায় নজরুলকে কুপিয়ে হত্যা করেন।

তিনি আরও বলেন, নজরুল বাঁচার জন্য অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত রক্ষা পাননি। তার শরীরে ধারালো বঁটির আঘাতে গলা ও দুহাতসহ বিভিন্ন স্থানে একাধিক রক্তাক্ত জখম পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

লালবাগ থানার উপপরিদর্শক দেবাশীষ তালুকদার জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন। ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনার তদন্ত করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X