কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

কারওয়ান বাজারে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ

কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা এলাকায় বিক্ষোভ করেছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। ছবি : সংগৃহীত
কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা এলাকায় বিক্ষোভ করেছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সার্ক ফোয়ারা এলাকায় তারা জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন।

বিক্ষোভের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু বলেন, আমরা সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া মো. কাওসার জানান, ২০২৪ সালের মে মাসের মধ্যে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু এখনো যেতে পারেননি। ইতোমধ্যে ৫-৬ লাখ টাকা খরচ হয়েছে, যার বেশিরভাগই ঋণ নিয়ে জোগাড় করতে হয়েছে।

বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন। তাদের দাবিগুলো হলো-

* যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি, এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে।

* নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।

* অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে।

* প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে।

* লিখিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X