কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

আবহাওয়া ভবন। ছবি : সংগৃহীত
আবহাওয়া ভবন। ছবি : সংগৃহীত

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর/ উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৬-১২ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এতে বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ দিন সকাল ৬টায় তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

এদিকে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, দক্ষিণ বঙ্গপোসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে শুক্রবার (২৪ অক্টোবর)। এই লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। এই লঘুচাপটি আগামী ২৭-২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার আশঙ্কা করা যাচ্ছে। এই লঘুচাপটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসার সম্ভাবনা খুবই কম।

তিনি আরও লেখেন, লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া মেঘের কারণে আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর বাংলাদেশের ওপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X