কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

২০০ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও সেলাই মেশিন দিল রোটারি ক্লাব অব ঢাকা মহানগর

২০০ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও সেলাই মেশিন দিল রোটারি ক্লাব অব ঢাকা মহানগর। ছবি : কালবেলা
২০০ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও সেলাই মেশিন দিল রোটারি ক্লাব অব ঢাকা মহানগর। ছবি : কালবেলা

সবার হাতে নতুন পোশাক; চোখে-মুখে হাসির ঝিলিক- এ যেন ঈদ আনন্দ। সকালবেলা রাজধানীর মিরপুর পল্লবীর মিরপুর ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মাঝে এমন আনন্দের দৃশ্যই দেখা গেছে। শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দিয়ে এ আনন্দের উপলক্ষ্য তৈরি করেছে রোটারি ক্লাব অব ঢাকা মহানগর।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে মিরপুর ফ্রি প্রাইমারি স্কুলের ২০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন রোটারি ক্লাব অব ঢাকা মহানগরের সভাপতি সাকিলা আক্তার মিমি, সাবেক সভাপতি শ্রাবণী সরকার ও এক্সিকিউটিভ কমিটির মেম্বার ড. আফসানা চৌধুরী। স্কুল ড্রেস পেয়ে দারুণ খুশি মিরপুর দুয়ারীপাড়ার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী কুমকুম। উচ্ছ্বসিত কণ্ঠে কুমকুম বলে, ‘স্কুল ড্রেস পেয়ে খুব ভালো লাগছে। এখন স্কুলে নতুন সুন্দর এ পোশাকটি পড়ে আসতে পারব।’

কুমকুমের মতো আনন্দিত একই শ্রেণির মরিয়াম আক্তারও। মরিয়া জানায়, ‘নতুন ড্রেস পেয়ে খুব আনন্দ লাগতেছে। আমার তিন ভাই সবাই নতুন পোশাক পেয়েছি।’ নতুন ড্রেস পেয়ে পঞ্চম শ্রেণিপড়ুয়া নাছিমা আক্তারের উচ্ছ্বাস দেখে কে! নাছিমা বলে, ‘আগে ভালো জামাকাপড় না থাকার কারণে স্কুলে আসতে চাইতাম না। এখন নতুন ড্রেস পেয়ে নিয়মিত স্কুলে আসব।’

স্কুলের সবার এক রঙের পোশাক দেখতে ভালো লাগবে জানিয়ে চতুর্থ শ্রেণির রণি বলেন, ‘আগে স্কুলে একেকজন একেক ধরেনর জামা পরে আসত। এখন সবাই এক রকম পোশাক পড়ে আসবে।’ আমাদের দেখতে খুব ভালো লাগবে। নতুন স্কুল ড্রেস পেয়ে শুধু কুমকুম বা রণিই নয় প্রায় ২০০শ শিক্ষার্থীর মুখেই ছিল আনন্দের নানা অভিব্যক্তি।

আয়োজক রোটারি ক্লাব অব ঢাকা মহানগরের সভাপতি সাকিলা আক্তার মিমি জানান, ‘সারা পৃথিবীতে ১১৮টি দেশে রোটারি কার্যক্রম চলছে। আমরা ২০১২ সালে আমাদের কার্যক্রম চলছে। বাংলাদেশ ৫০০টির মতো রোটারি ক্লাব রয়েছে।

তিনি আরও জানান, রোটারি ক্লাব অব ঢাকা মহানগর রাজধানীর বনানী, মিরপুর, মানিকগঞ্জ ও নরসিংদীর চারটি স্কুলকে আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা করে থাকি। এ আয়োজনের সহযোগিতা করেছেন রোটার‌্যাক্ট ক্লাব অব মহানগর ঢাকা ও ইন্টার‌্যাক্ট ক্লাব অব ঢাকা মহানগর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X