কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১২:৫৩ এএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে দলবেধে ছিনতাই, গ্রেপ্তার ৯

আটক ছিনতাইকারীরা। ছবি : কালবেলা
আটক ছিনতাইকারীরা। ছবি : কালবেলা

রাজধানীর মোহাম্মদপুরে তুরাগ নদীর তীরবর্তী ওয়াকওয়েতে ছিনতাইয়ের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার নয়জন হলেন- মোঃ আকাশ (১৯), পেশা- লেগুনা চালক; মোঃ নয়ন (২০), ফুটপাতে গেঞ্জি বিক্রেতা; মোঃ সজল ইসলাম (১৯), ডানো কোম্পানীর ভ্যান গাড়ির ড্রাইভার; মোঃ আবু কালাম (২১), প্রত্যয় বাসের হেলপার; মোঃ আরিফ (১৯), অটোরিক্সা চালক; মোঃ সজীব (১৯), আজিম গার্মেন্টস ফ্যাক্টরীর কর্মী; মোঃ কবির (২৩), বাস গাড়ির রং মিস্ত্রী; মোঃ নাসির (১৯), রাজমিস্ত্রী; মোঃ সুজন (২০), লেগুনা চালক।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মোহাম্মদপুরের ফিউচার হাউজিং মসজিদের সামনে সুফিয়ান ইবনে সেলিম নামে এক ব্যক্তিকে ঘিরে ধরে অজ্ঞাতনামা ১০-১২ জন যুবক। তাদের হাতে লাঠি, ধারালো বড় ছোরা ও চাপাতি ছিল। তারা তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। অজ্ঞাতনামা আসামীরা তুরাগ নদীর তীরবর্তী ওয়াকওয়ের দিকে হেঁটে যায়। মামলার বাদী তাদের পিছু নেয়। অজ্ঞাতনামা আসামীরা ওয়াকওয়েতে স্মার্ট বেম্বো রেষ্টুরেন্টের সামনে ফাহিম ইমরান নামে আরেকজনকে মারধর করে তার কাছ থেকে একটি আইফোন ছিনিয়ে নেয়। কিছু দূর এগিয়ে ওয়াকওয়েতে হান্ড্রেড মাইল রেষ্টুরেন্টের সামনে নুসরাত আফ্রিন ও তার বন্ধু রুহুল আমিনকে মারধর করে একটি মোবাইল ফোন ও ১২০০/-টাকা ছিনিয়ে নেয়। অজ্ঞাতনামা আসামীরা একই পথ ধরে বসিলা ৪০ ফিট যাওয়ার পথে আরো কয়েকজনকে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়।

উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, ওয়াকওয়েতে একাধিক ছিনতাই সংঘটিত হওয়ার সংবাদ পাওয়া মাত্রই মোহাম্মদপুর থানা পুলিশ জড়িতদের গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করে। বসিলা ৪০ ফিট রাস্তা, ফিউচার হাউজিং, রাজধানী হাউজিং, বসিলা গার্ডেন সিটি, গ্রীন সিটি ও ঢাকা উদ্যান এলাকার বিভিন্ন পয়েন্টে স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত আসামীদের শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, প্রযুক্তির সহায়তায় ও সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত আসামী আকাশকে রায়েরবাজার, মোঃ নয়নকে তিন রাস্তা মোড়, মোঃ সজল ইসলাম, মোঃ আবু কালাম ও মোঃ আরিফকে চাঁদ উদ্যান, মোঃ সজীবকে শেখেরটেক, মোঃ কবিরকে মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের লোহার গেইট, মোঃ নাসির ও মোঃ সুজনকে বসিলা গার্ডেন সিটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X