কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৩:৩৩ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দিলেই কুপিয়ে জখম করে ফাহিম!

ফাহিম আহম্মেদ। ছবি : সংগৃহীত
ফাহিম আহম্মেদ। ছবি : সংগৃহীত

অস্ত্র ও চাপাতিসহ মিরপুরের চিহ্নিত চাঁদাবাজ ফাহিম আহম্মেদ প্রকাশ ওরফে চাপাতি ফাহিমকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মিরপুর মডেল থানার শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে ছুরিকাহত করে ফাহিম। তার কাছ থেকে একটি চাপাতি ও একটি রিভালবার উদ্ধার করা হয়েছে।

মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন কালবেলাকে এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তার ফাহিম মিরপুরের চিহ্নিত চাঁদাবাজ। সে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই তাকে চাপাতি দিয়ে কোপায়। আবার তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোপায়। চাঁদাবাজি করার সময় হাতে চাপাতি নিয়ে ঘুরে বলে তাকে চাপাতি ফাহিম নামেই ডাকে সবাই। মাস দুয়েক আগেও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয় সে। কারাগার থেকে ১০ দিন আগে ছাড়া পায়। ছাড়া পেয়ে আবারও চাঁদাবাজি শুরু করে সে।

তিনি বলেন, কয়েকদিন ধরেই শেওড়াপাড়া ডিসেন্ড সুইট অ্যান্ড ফুড নামের একটি দোকান থেকে চাঁদা দাবি করে। কিন্তু প্রতিবারই দোকান থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হয়। গতকাল সকালে আবারও ওই দোকানে যায় ফাহিম। এবারও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দোকান থেকে ২৫০০ টাকা নিয়ে চলে যায়। সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তার বাসা থেকে থেকে একটি রিভলবার ও চাপাতি উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তারে গেলে পুলিশকেও ছুরিকাহত করে পালানোর চেষ্টা করে। তার ছুরিকাঘাতে পুলিশ সদস্য এস আই সোহেল রানা আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত তানভীরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার ফাহিমের বিরুদ্ধে ৫টি মামলা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১০

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১১

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১২

সবার আগে নকআউটে কারা

১৩

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৪

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৫

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৬

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৭

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৮

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৯

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

২০
X