কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০২:৪০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ এএম
অনলাইন সংস্করণ

শনিবার বাস চলাচল নিয়ে যা জানিয়ে দিল মালিক সমিতি

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

আওয়ামী লীগ, বিএনপি ও ১২ দলীয় জোটসহ বেশ কিছু রাজনৈতিক দল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে সমাবেশ করবে। তবে সমাবেশ ঘিরে বাস চলাচল নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির ওপর বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এ কথা বলেন।

তিনি বলেন, শনিবার রাজধানীতে বাস চলাচল বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় সমাবেশকে কেন্দ্র করে ‘ময়মনসিংহ থেকে ইতোমধ্যে বাস চলাচল বন্ধ আছে’ এ বিষয়ে জানতে এনায়েত উল্লাহ বলেন, ‘এটা তাদের সিদ্ধান্ত। আমরা তাদের এ বিষয়ে কোনো নির্দেশ দেইনি।’

রাজধানীর নয়াপল্টনে ২৮ অক্টোবর সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ করবে বিএনপি। অন্যদিকে একইদিনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। দুপুর ২টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হবে। এ ছাড়া শাপলা চত্বরে সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। একই দিনে তিন দলের সমাবেশ ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

এর আগে বিভিন্ন সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশের আগে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। যদিও, সরকারের দায়িত্বপ্রাপ্তরা বারবার বলেছেন যে এ বিষয়ে তারা কিছু জানেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X