কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ১২:১০ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কাকরাইলে দুটি পিকআপ ও বাস ভাঙচুর

রাজধানীর কাকরাইল এলাকায় একটি বাস ও দুটি পিকআপ ভ্যান ভাঙচুর। ছবি : কালবেলা
রাজধানীর কাকরাইল এলাকায় একটি বাস ও দুটি পিকআপ ভ্যান ভাঙচুর। ছবি : কালবেলা

রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে একটি বাস ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে কাকরাইলের হেয়ার রোডে দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় কাকরাইলের হেয়ার রোডে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) এবং প্রধান বিচারপতির বাসভবনের বিপরীতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিছিল মগবাজার থেকে কাকরাইলের দিকে যাওয়ার সময় দুইটি নীল পিকআপ-গাড়ি আটকে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।

একই সময়ে কাকরাইল মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়েছে। তবে কে বা কারা বাসটিতে ভাঙচুর করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। ভাঙচুরের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে আটক করে তারা।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম পরিচয় তারা এখনো নিশ্চিত করতে পারেনি। এ ছাড়া কোন দলের লোকজন এই গাড়িটিতে ভাঙচুর করেছে তা তারা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে মিছিলটি বিএনপির ছিল। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১০

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১১

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১২

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৪

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৫

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৬

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৭

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৮

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৯

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

২০
X